পশ্চিমবঙ্গের ডান্স গ্রুপ ফেডারেশনের উদ্যোগে ‘আগামী দিনের তারকা’ শীর্ষক
নৃত্য উৎসবে কলকাতার দর্শকদের মাতিয়ে গেলেন বাংলাদেশের দুই নৃত্যশিল্পী।
কলকাতার জ্ঞান মঞ্চে এই নৃত্য উৎসব অনুষ্ঠিত হয় গত বৃহস্পতি ও শুক্রবার
সন্ধ্যায় ।
দুই দিনব্যাপী আয়োজিত এই নৃত্য উৎসবে অংশ নিয়েছিলেন ১২ জন
নৃত্যশিল্পী। এঁরা পরিবেশন করেছেন কত্থক, মণিপুরি, ভরতনাট্যম, ওডিশি ও
কুচিপুরি নৃত্য। এই উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন মানমী তানজানা অর্থি
এবং এস এম হাসান ইসতিয়াক ইমরান। মানমী পরিবেশন করেছেন মণিপুরি আর হাসান
ইমরান পরিবেশন করেছেন কত্থক নৃত্য। দুজনের নৃত্য মুগ্ধ করেছে কলকাতার
দর্শকদের।
মানমী নৃত্যে শিক্ষা নিয়েছেন বাংলাদেশের তামান্না রহমান ও
কলকাতার কলাবতী দেবীর কাছ থেকে। ইমরান শিখেছেন ঢাকার সাধনার লুবনা মারিয়াম ও
কলকাতার অসীমবন্ধু ভট্টাচার্যের কাছ থেকে। দুজনই এখন কলকাতার
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের স্নাতকোত্তর বর্ষের
শিক্ষার্থী।
Subscribe to:
Post Comments (Atom)
page body
১০০ টাকায় এক ব্যাগ সবজি
বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উদ্যোগে গতকাল কারওয়ান বাজারে সবজিভর্তি একটি ব্যাগ বিক্রি করা হয় ১০০ টাকায় l ...
-
এখন ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া যায়। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডারস...
-
না বুঝে যা খুশি খেয়ে অনেকে পেটের পীড়ায় ভোগেন। রোজার সময় সঠিক খাদ্যাভ্যাসের অভাবে অনেকে ক্লান্তিতেও ভোগেন। আর তাপমাত্রা তো বেড়েই চলছে। ...
-
জনপ্রিয় রেসলার ডোয়াইন জনসন বা ‘দ্য রক’ কুস্তির রিং থেকে হলিউডি ছবিতে এসেও নাম কিনেছেন। সেই ‘দ্য রক’ এবার রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। মা...

No comments:
Post a Comment