মাস ঘুরতেই চীনে আমির খানের ‘দঙ্গল’ নতুন করে রেকর্ড গড়েছে। সেখানকার
বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটি ভারতীয় মুদ্রায় ৭৬০ কোটি রুপি আয় করেছে। চীনে
প্রদর্শিত হলিউড বাদে ভিনদেশি ছবির হিসেবে এটা সর্বোচ্চ। এর আগে চীনে
বিদেশি ছবির ক্ষেত্রে সর্বোচ্চ আয় করা ছবি ছিল জাপানি ‘ইওর নেম’। এখন
‘দঙ্গল’ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছে।
৫ মে চীনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। ভারতীয় কুস্তিগির মহাবীর সিংহ ফোগটের
জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবিটি প্রথম থেকেই সেখানকার বক্স অফিসে সাড়া
ফেলে।
চীনের স্থানীয় একটি বিনোদন-সমীক্ষা সংস্থার মতে, যেভাবে ছবিতে নারীর ক্ষমতায়ন দেখানো হয়েছে, তা স্থানীয় দর্শকদের আকৃষ্ট করেছে।
১৯৫০ সালে চীনে মুক্তি পেয়েছিল রাজ কাপুর অভিনীত ‘আওয়ারা’ ছবিটি।
সংস্থাটির দাবি, ‘দঙ্গল’ ছবিটিও তেমনই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে চীনে
প্রায় সাত হাজার হলে চলছে ‘দঙ্গল’।
প্রসঙ্গত, চীনে আমির খানের অনেক ভক্ত আছে। চীনা মাইক্রোব্লগিং সাইট
উইবোতে আমিরের প্রায় সাড়ে ছয় লাখ অনুসারী আছে। এর আগে আমির খানের ‘থ্রি
ইডিয়টস’ ও ‘পিকে’ দারুণ হিট হয়েছিল চীনে।
Subscribe to:
Post Comments (Atom)
page body
১০০ টাকায় এক ব্যাগ সবজি
বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উদ্যোগে গতকাল কারওয়ান বাজারে সবজিভর্তি একটি ব্যাগ বিক্রি করা হয় ১০০ টাকায় l ...
-
এখন ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া যায়। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডারস...
-
না বুঝে যা খুশি খেয়ে অনেকে পেটের পীড়ায় ভোগেন। রোজার সময় সঠিক খাদ্যাভ্যাসের অভাবে অনেকে ক্লান্তিতেও ভোগেন। আর তাপমাত্রা তো বেড়েই চলছে। ...
-
জনপ্রিয় রেসলার ডোয়াইন জনসন বা ‘দ্য রক’ কুস্তির রিং থেকে হলিউডি ছবিতে এসেও নাম কিনেছেন। সেই ‘দ্য রক’ এবার রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। মা...

No comments:
Post a Comment